সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামন থেকে ৪০০ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরা পৌরসভার গড়ের কান্দা এলাকার শাবুর আলী ঢালীর ছেলে মো.মশিয়ার ঢালী (৪২), একই পৌরসভার পলাশপুর এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো.আব্দুল আলীম (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি(মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃদের মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।