1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

লিবিয়ায় উপকূলে ভেসে এলো ২০ মরদেহ, ধারণা করা হচ্ছে সবাই বাংলাদেশি

অনলাইন ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

 

লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে অন্তত ২০ নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে এরা সবাই বাংলাদেশি। লিবিয়ার ভূমধ্যসাগর উপকূল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, আজদাদিয়াতে ইতোমধ্যে ২০টি মরদেহ দাফন করা হয়েছে, যা ব্রেগা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। দূতাবাস জানায়, মরদেহগুলো প্রায় পচে-গলে যাওয়ায় তা দাফন করা হয়েছে।

তবে এখনো কোনো উৎস থেকে মৃতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি। স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক। নিহতদের কারো কাছেই নাম-ঠিকানাসংক্রান্ত কোনো নথিপত্র পাওয়া যায়নি।

এ দুর্ঘটনাস্থল লিবিয়ার পূর্ব সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকায় পড়েছে, যার রাজধানী বেনগাজিতে অবস্থিত। বাংলাদেশ দূতাবাস এখনো ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি পায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট