1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

একাকিত্বের জীবন দর্শন নিয়ে কি বলেছেন পরীমণি

বিনোধন ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

 

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি, যিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই সবার দৃষ্টি আকর্ষণ করেন।এবার এক ভিন্ন আঙ্গিকে জীবনের এক অমূল্য পাঠ দিয়েছেন। 

শুক্রবার, এক ফেসবুক পোস্টে পরীমণি লিখেছেন, “এই একজীবন যে কত অভিজ্ঞতার!” তার মতে, একা একজন হয়ে ১০০ জনের কাজ বা দায়িত্ব সামলানো এক বিশাল শক্তি, যা অত্যন্ত সুন্দর এবং পরিপূর্ণ।

তিনি আরও বলেন, “আপনি ভাববেন, কত মানুষ আছে আপনার কাছে। আপনি যেমন থাকেন সবার হয়ে, কিন্তু বিশ্বাস করুন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক, ঠিক তখনই দেখবেন আপনি একা। একদমই একা।”

পোস্টে পরীমণি আরো বলেছেন, প্রত্যেক মানুষের জীবনে এমন একটি সময় আসে, যখন তাকে একা থাকতে হয় এবং সেই মুহূর্তে তার জীবনের প্রতি উপলব্ধি আরও গভীর হয়। “প্রত্যেকটা মানুষের জীবনে এই সময়টা আসা দরকার। যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে, ততই ভালো,” তিনি যোগ করেছেন।

এটা পরীমণির জীবনের এক গুরুত্বপূর্ণ উপলব্ধি, যেখানে তিনি নিজের জীবন ও অনুভূতিগুলোকে অনুধাবন করেছেন। নিজের ভালো সময় উপভোগে মানুষের অভাব থাকে না, তবে যখন নিজের প্রয়োজন আসে, তখন একমাত্র আপনি আপনার সকল কিছু সামলাতে পারেন। জীবনের এই সত্যি উপলব্ধি, পরীমণির মতে, “জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট