1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

অনলাইন ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

 

বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সঙ্গে বৈঠক করবে বিএনপি। আগামীকাল শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিরা অংশ নেবেন।

গত বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে ঢাকা আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এই সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া রোহিঙ্গা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যকার পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট