
“কবিতা” *এ পাড় ওপাড়”
কবি কায়সার আহমেদ”
চলে যায় প্রহর চলে যায় দিন রজনী,
এই আশা যাওয়ার সময় কত কেউ জানেনি।
জীবন নামের ছোট্ট একটা নদী,
এক পাড়ে মিথ্যে মরিচিকা,মিথ্যে আশা,
অন্য পাড়ে কঠিন সত্য,কঠিন নিয়ম,
পাড়ি দিয়ে লাভ হবেনা,
এ পাড় ঐ পাড়ের হিসেব না বুঝো যদি।
এ পাড়ের ধন,সম্পদ সব কিছুই,
এই পাড়েতেই যাবে রয়ে।
শুণ্য হাতে যাবে সবাই,
মৃত্যু নামের নৌকা নিয়ে যাবে,
সময় মতো তোমায় বয়ে।
কাজে আসবেনা এ পাড়ের
কোন কিছু ঐ পাড়ে তোমার।
ঐ পাড়ে গিয়ে মহাজনের সমুখে,
মনে রেখো দাড়াতে হবে সবার।