1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল নিয়ে তাদের দেওয়া প্রস্তাবনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১৯ এপ্রিল) সকালে মাগুরা জেলা অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষকরা আমাদের কাছে একটি প্রস্তাব করেছেন। সেটা হচ্ছে সহকারী শিক্ষক যখন নিয়োগ হবে তখন তারা ১২তম গ্রেডে নিয়োগ পাবেন, ৪ বছর সফল চাকরির পর তাদের পদোন্নতি হয়ে ১১তম গ্রেড পাবেন এবং প্রধান শিক্ষকরা পাবেন দশম গ্রেড।

এই প্রস্তাবটি আমাদের মন্ত্রণালয় যৌক্তিক মনে করেছে। এখন আমাদের কাজ হচ্ছে সরকারে পলিসি মেকারদের কনভেন্স করে বিষয়টি বাস্তবায়ন করা। আমরা আন্তরিকতার সঙ্গে সেই কাজ করে যাচ্ছি।’

উপদেষ্টা বলেন, ‘আমাদের মামলার জন্য প্রধান শিক্ষক পদে পদায়ন সমস্যা হচ্ছে।

আমরা আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান করা হবে। তখন প্রধান শিক্ষক পদে পদায়ন হলে অনেক পদ খালি হবে।’

সারা দেশে একটি বড় সংখ্যক সহকারী শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়ে গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষক নিয়োগের বিধিমালা প্রায় পাস হয়ে গেছে। বিধিমালা পাস হয়ে গেলেই আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দেব।

মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় উপপরিচালক ড. শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট