1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল চিলি ও আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

চিলি ও আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় আর্জেন্টিনা ও চিলির সমগ্র দক্ষিণ উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ দিয়েছে দেশ দুটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সংস্থা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তে অবস্থিত উসুয়াইয়া শহর থেকে প্রায় ২১৯ কিলোমিটার (১৩৬ মাইল) দক্ষিণে।

সুনামির আশঙ্কায় চিলির দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাসিন্দাদের উপকূল ত্যাগ করে নিরাপদ স্থানে এবং উঁচু এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে। আর্জেন্টিনা তাৎক্ষণিকভাবে একই রকম সুনামি সতর্কতা জারি করেনি।

সেখানে ভূমিকম্পের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে সতর্কতা হিসেবে পুরো উপকূলজুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট