1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 

সানা ইউসুফ নামে ১৭ বছর বয়সী জনপ্রিয় এক টিকটকারকে কাছ থেকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত এক দুর্বৃত্ত। 

সোমবার (২ জুন) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১৩ সেক্টরের সুম্বল থানায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পুলিশ সূত্রে জানা গেছে, সানাকে তার বাড়ির ভেতরে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। খুনি বাড়িতে প্রবেশ করে এবং গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের চিত্রালের বাসিন্দা সানা জনপ্রিয় টিকটক তারকা ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনও সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সন্দেহভাজন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে, একাধিক গুলি চালায় এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট