1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

যখন উঠে দাঁড়ালাম চারপাশে মৃতদেহ, ভাইকে খুঁজে পাচ্ছি না’

আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

 

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ থেকে উদ্ধার হওয়া একমাত্র জীবিত ব্যক্তি বিশ্ব কুমার রমেশ। তিনি একজন ব্রিটিশ নাগরিক।

লন্ডনের বাসিন্দা ৪০ বছর বয়সী রমেশ আহমেদাবাদে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার পর তার চারপাশে মৃতদেহ দেখতে পান বলে বর্ণনা করেছেন।
হাসপাতাল থেকে হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বিশ্ব কুমার রমেশ বলেন, ‘সবকিছু এত দ্রুত ঘটে গেল। আমি যখন উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে মৃতদেহ ছিল। আমি ভয় পেয়ে গেলাম। আমি উঠে দৌড়ে গেলাম।

আমার চারপাশে বিমানের টুকরো ছিল।’
পরিবারের সঙ্গে দেখা করতে রমেশ তার ভাইকে নিয়ে যুক্তরাজ্যে ফিরছিলেন, যিনি বিমানের অন্য সারিতে বসে ছিলেন। ‘আমি তাকে আর খুঁজে পাচ্ছি না’-বলেন রমেশ।
গতকাল দুপুরে বিধ্বস্ত উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে এনডিটিভি। বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের একটি ভবন থেকে এখন পর্যন্ত ২০৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র : হিন্দুস্তান টাইমস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট