1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

বিমানবন্দরে অবতরণ করতেই এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

 

দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরই আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার বিমানের ছোট ইঞ্জিনে। এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, এআই৩১৫ বিমানটি মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে অবতরণ করে। তার কিছুক্ষণ পরই বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (এপিইউ)-এ আগুন লেগে যায়। এরপর সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।

এপিইউ হল একটি ছোট ইঞ্জিন। বিমান যখন রানওয়ে ছুঁয়ে থাকে, তখন তাকে শক্তি জোগায় এপিইউ। আগুন ধরে যাওয়ার সময় যাত্রীরা বিমান থেকে অবতরণ করছিলেন। যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন বলে খবর। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, কীভাবে আগুন লাগল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। আগুন লাগার কারণে বিমানের কিছু ক্ষতি হয়েছে।

গত মাসে আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। বিমানটিতে ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। সেই ঘটনার পর ফের এয়ার ইন্ডিয়ার বিমানে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট