1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
নির্ধারিত সময়ের আগেই পরিষ্কার হলো নগরী: পরিচ্ছন্নতা কার্যক্রম সরজমিনে তদারকি করলেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটে আরও ১ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৫৮ ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড় সিলেট বিভাগে হাম-রুবেলার প্রকোপ: লাবিবা নামের শিশুর মৃত্যু, সিলেটে জমে উঠেছে কোরবানির পশুর হাট: মাঝারি গরুর চাহিদা তুঙ্গে, এক মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

২৪ ঘণ্টার মধ্যেই ফের ভূমিকম্পে কাঁপলো গাজীপুর

সোনালী ডিজিটাল ডেস্ক 🖊
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

 

আজ সকাল ১০:৩৬ মিনিটে গাজীপুরের বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন

আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা ইত্তেফাক ডিজিটালকে জানান, সাভারের বাইপাইলে সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

গতকালকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর পরদিনই বাইপাইলে ভূমিকম্প অনুভূত হলো।

এর কোঅর্ডিনেট ছিল উত্তর অক্ষাংশ ২৩.৭৭° এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯০.৫১°।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট