1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি ১১ দফা ইশতেহার ঘোষণা করলেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী নুরুল শাহবাগে আবারও পুলিশ-ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষ কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের  দায়িত্বে সুনামগঞ্জের রেদোয়ান সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম সুনামগঞ্জের হবতপুর গ্রামে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সমাবেশ সম্পন্ন ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত বদলে যাচ্ছে র‍্যাবের নাম” স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদন🖊
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের এ তথ্য জানান।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছি।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে যান।

সূত্র আরও জানায়, বৈঠকগুলোতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বাণিজ্য ও ট্যারিফ ইস্যুসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট