1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কানাডা প্রবাসীদের পক্ষ থেকে জনাব এমএ মালিক কে অভিনন্দ ৩৫ বছর নারী নেতৃত্বের পর প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপির তারেক রহমান বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা সিলেট-১ আসনে ২১৫ টি কেন্দ্রর মধ্যে ৭০ কেন্দ্রের ফলাফলে ১৭ হাজার ভোটে এগিয়ে মুক্তাদির আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন : সেনাপ্রধান বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর, বললেন ‘আগে ভোট পরে বিয়ে’ ভোট দিয়ে সুন্দর নির্বাচনের প্রত্যাশা জানালেন সিলেট ১ আসনের ২ প্রার্থী জাতীয় নির্বাচন মানেই আস্থা পুনরুদ্ধারের পথ সিলেটে নির্বাচনের সময় মানতে হবে পুলিশের যেসব নির্দেশনা

বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রায় ২০ বছর পর আবারও সরকার গঠনের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের বেসরকারি ফলাফলে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা এখন পর্যন্ত ২০৬টি আসনে জয় নিশ্চিত করেছেন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা পেয়েছেন ৬৭টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা ১৪টি আসনে জয়ী হয়েছেন। এখনও ৭টি আসনের ফলাফল প্রক্রিয়াধীন রয়েছে।

শীর্ষ নেতাদের জয় ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে, ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

দীর্ঘ বিরতির পর ক্ষমতায় বিএনপি

এর আগে সর্বশেষ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিলে সেই মেয়াদের সমাপ্তি ঘটে।

এর আগে সর্বশেষ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিলে সেই মেয়াদের সমাপ্তি ঘটে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটি পরবর্তীতে খালেদা জিয়ার নেতৃত্বে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে। দীর্ঘ ৯ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এছাড়া ১৯৯৬ সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি।

তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায়

দলীয় ঘোষণা অনুযায়ী, ক্ষমতায় গেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন—এ তথ্য আগেই জানানো হয়েছিল। এবারের নির্বাচনেই প্রথমবারের মতো অংশ নিয়ে তিনি দুই আসনেই জয়লাভ করেন।

দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান এবং ২৭ নভেম্বর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় থেকেই তাঁর রাজনৈতিক সক্রিয়তা শুরু। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন।

১৯৯৩ সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের প্রক্রিয়া চালু করে তৃণমূল রাজনীতিতে আলোচনায় আসেন তিনি। ২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। এরপর ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দেয়।

সংসদীয় সমীকরণ

বাংলাদেশে সরকার গঠনের জন্য ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ন্যূনতম ১৫১টি আসনে জয় প্রয়োজন। বেসরকারি ফলাফলে বিএনপি এককভাবেই সেই সংখ্যা অতিক্রম করেছে।

এদিকে, এবারই প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। অতীতে বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবার স্বতন্ত্রভাবে প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে দলটি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট