1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : দিরাইয়ে সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা সিলেটে খন্দকার মুক্তাদির ও আরিফুল হক কে কোন মন্ত্রনালয় পাবেন তারেক রহমানের ৫০ সদস্যের মন্ত্রিসভায় মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যারা অসহায় গরিব ও দুস্থদের রামাদান গিফট বিতরণ-কুয়ারপার,ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে সিলেট (সিকৃবি) ভিসির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগে মানববন্ধন নতুন মন্ত্রী- প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাসা প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে : ইইউ পর্যেবক্ষক মিশন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন শফিকুল আলম কানাডা প্রবাসীদের পক্ষ থেকে জনাব এমএ মালিক কে অভিনন্দ ৩৫ বছর নারী নেতৃত্বের পর প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপির তারেক রহমান

তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : দিরাইয়ে সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা

হোসাইন মাহমুদ শাহীন,সুনামগঞ্জ প্রতিনিধি :🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 সুনামগঞ্জের দিরাই উপজেলায় জুলাই স্পিরিট ও প্রবাসী সংযোগ – কবি সাহিত্যিক সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রæয়ারি) রাতে দিরাই পৌরসভা সদরস্থ জমজম রেষ্টুরেন্ট মিলনায়তনের এ মহতি অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, প্রবাসী ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিরাই সমাজ সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম বাচ্ছু ও উপস্থাপনায় ছিলেন সাংবাদিক গোলাম জিলানী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সংগীত শিল্পী আল-হেলাল মোঃ ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এম.আর সজীব,  পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক কবি রুকনুজ্জামান জহুরী,জুলাই যোদ্ধা আতাহার আলী রাহাত,দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের আহ্বায়ক মুস্তাহার মিয়া মুস্তাক,মালেয়েশিয়া প্রবাসী জহির আলী, সৌদি আরব প্রবাসী রায়হান চৌধুরী, গ্রীস প্রবাসী মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী  আন্দোলনের ছাত্র নেতা সানোয়ার হোসেন,বিশিষ্ট গীতিকার  মহিবুর রহমান শাহীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাইযোদ্ধা রোবায়েদ আহমদ,দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক রুবেল আহমদ,সভাপতি দেবাশীষ দাস দেবল,সিনিয়র সহ-সভাপতি সমিত বরন দাস,সহ-সভাপতি আরিফ রব্বানী সোহাগ,সহ-সভাপতি মাসুম মিয়া,সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ,সাংবাদিক নাঈম তালুকদার,চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি পাভেল হাসান,কৃপেন দাস ও নির্বাহী সদস্য কামরুল হাসান মিঠুসহ অন্যান্য সংগঠকবৃন্দ।
বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে মানবিক সমাজ

গঠনের আহ্বান জানান। তারা প্রবাসীদের অবদান ও কবি-সাহিত্যিকদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, সমাজে ভালো কাজের স্বীকৃতি ও সম্মান প্রদানের সংস্কৃতি আরও জোরদার করতে হবে। অনুষ্ঠানের শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দিরাইয়ের সার্বিক উন্নয়ন ও মানবকল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক আল হেলাল বলেন,১৯৭০ সালে পাক আমলে আজকের বাংলাদেশে তৎকালীন সময়ে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদে জনগনের প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হত। এখন শুনছি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে প্রদত্ত ভোটাধিকারের আনুপাতিক হারে দলীয়ভাবে উচ্চকক্ষের প্রতিনিধি নিয়োগ করা হবে।

যারা এই কাজটি বাস্তবায়ন করতে চান তাদেরকে মনে রাখতে হবে বাংলার জনগন এই নির্বাচনে কেবলমাত্র হ্যা/না ভোট ও সংসদ সদস্য নির্বাচিত করার জন্য ভোটাধিকার প্রয়োগ করেছেন। সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কোন রাজনৈতিক দল ভোটারদের কাছে এ ব্যাপারে সুস্পষ্টভাবে কোন কথা বলেননি। তাই জনগনের সরাসরি মতামত ব্যতিত দলীয় আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠনের সিদ্বান্ত গ্রহন করা আর বাংলার জনগনের সাথে প্রতারনা করা একই কথা। তিনি বলেন আইন সভার উচ্চকক্ষ অত্যন্ত সম্মানজনক একটি অবস্থান। সকল জনগনের সক্রিয় অংশগ্রহন ও মতামত ছাড়া এই সর্বোচ্চ আসনে প্রতিনিধি মনোনয়ন আর ফ্যাসিবাদকে আলিঙ্গন করা একই কথা।

“ওরে মুক্তির মন্ত্রে উজ্জীবিত,আন্দোলনেও নাম্বার ওয়ান,জননেতা,মহান নেতা,তারেক রহমান শিরোনামে ৪ অন্তরায় স্বরচিত একটি গানের মাধ্যমে ভবিষ্যত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি উদাত্ত আহবাণ জানিয়ে আল হেলাল বলেন, আসন্ন সংসদের অধিবেশনে বিস্তারিত আলোচনাক্রমে সিদ্বান্ত নিয়ে,দল বা জোটগতভাবে মনোনিত এবং বাংলার মানুষের ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চকক্ষের সংসদ সদস্য নির্বাচন করার দাবী দেশের আপামর জনসাধারণের প্রাণের দাবী। আমরা আশা করি সংখ্যাগরিষ্ট দলের নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ দাবীর প্রতি সম্মান জানিয়ে ৭১ এর মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের চেতনায় বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।

সভায় বক্তারা দিরাই উপজেলার ভাটিপাড়ার বিখ্যাত জমিদার আসাম পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচিত সংসদ সদস্য খান বাহাদুর গোলাম মোস্তফা চৌধুরী,বিধানসভার নির্বাচিত সদস্য সাবেক মন্ত্রী অক্ষয় কুমার দাস,যুক্তফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্য আব্দুস সামাদ আজাদ,পাকিস্তান আমলে গণভোটে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য আব্দুল হেকিম চৌধুরী,৭০ এর প্রাদেশিক নির্বাচনসহ ৭ বারের সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত,৮৮ সালের নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট গোলাম জিলানী চৌধুরী,৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, পরবর্তীতে নির্বাচিত ড.জয়াসেন গুপ্তা ও দুই বারের নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের নেতা নাছির উদ্দিন চৌধুরীসহ দিরাই-শাল্লা থেকে বিভিন্ন সময়ে নির্বাচিত সকল সংসদ সদস্যগনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন,যাত্রা,নাটক,কবিতা,বাউল গান আর পালাগানসহ আবহমান কালের সংস্কৃতির সাথে ওৎপ্রোতভাবে জড়িত সৃজনশীল সংস্কৃতিবান ব্যক্তিত্বরাই এ অঞ্চলে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রীতির এ জনপদে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপি নাছির উদ্দিন চৌধুরী শুধুমাত্র একজন রাজনীতিবিদ নয় তিনি একজন কবিও বটে। এছাড়াও গানের সম্রাট বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) সহ স্থানীয় বাউল কবি ও বাউল গানের পৃষ্ঠপোষকতায় তাঁর সক্রিয় অবদান রয়েছে।

হোসাইন মাহমুদ শাহীন
সুনামগঞ্জ মোবাইল ০১৭১৬-৪৬৯৫০৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট