সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা কাজিরবাজার ব্রিজের সম্মুখের জিতু মিয়ার পয়েন্টে রাস্তার বেহাল দশার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি বড় বড় গর্ত ও খানাখন্দে পরিণত হয়েছে, যা সামান্য বৃষ্টিতেই ডোবায় রূপ নেয়। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পিচ ও খোয়া উঠে গিয়ে কাদা-পানিতে একাকার হয়ে আছে।
রিকশা, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায়শই যানবাহন গর্তে আটকে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, এই রাস্তা দিয়ে চলাচল করা এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

শেখঘাট কাজির বাজার কলাপাড়া বেতের বাজার নবাব রোড সহ বেশ কয়েকটি সংযোগ সড়ক এই রাস্তার সাথে সংযুক্ত , এলাকা বাসি একাধিকবার দ্বারস্থ হয়েছেন ভিবিন্ন সরকারি প্রতিষ্টানে কিন্তু এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি সিসিক, ও জেলা প্রশাসক
বিষয়টি নজরে নেওয়ার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন ।
ভুক্তভোগী এক এলাকাবাসী বলেন, "এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু রাস্তার যে অবস্থা, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের উচিত দ্রুত এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া।"
দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। দ্রুত রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।