1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ইজতেমা দ্বিতীয় পর্ব: আখেরি মোনাজাত বুধবার দুপুরে  

বিশেষ প্রতিনিধি🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 

ঢাকার গাজীপুরের তুরাগ তীরে আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) মাওলানা জুবায়ের অনুসারীর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতও মাওলানা জুবায়ের পরিচালনা করবেন।

গত ৩১ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার বিশ্ব ইজতেমার প্রথম এবং দ্বিতীয় পর্ব পরিচালনা এবং অংশগ্রহণ করবেন শুরায়ী নেজাম অনুসারীরা মুসল্লিরা।

২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১১মিনিটে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ জোহর আম বয়ানে শুরু হয় দ্বিতীয় পর্ব।

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ী নেজাম অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা।

প্রথম পর্বে তাবলীগ জামায়াতের মুসল্লিদের সঙ্গে আখেরি মোনাজাতে আনুমানিক ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।

এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। ওই পড়বে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীর মুসল্লিরা। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা।

মঙ্গলবার বিকেল পর্যন্ত দুই পর্বে সাত জন মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট