1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

কাতারের আমিরকে বরণে বিমানবন্দরে ছুটে গেলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

 

দুইদিনের সফরে ভারতে আসা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে বরণ করতে বিমানবন্দরে ছুটে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ধ্রুপদি মুর্মু ও মোদির সঙ্গে বৈঠক করবেন শেখ তামিম।

ভারতের প্রধানমন্ত্রীকে সাধারণত কোনো রাষ্ট্রীয় অতিথিকে বরণ করতে বিমান বন্দরে যেতে দেখা যায় না। তবে তিনি প্রটোকল ভেঙে কাতারের আমিরকে বরণ করেছেন।

মোদি নিজেই তার এক্স অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছেন। এতে লিখেছেন, “বিমানবন্দরে গিয়েছিলাম, আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে। ভারতে তার ফলপ্রসু সফর ও তার সঙ্গে কাল বৈঠকের প্রত্যাশা করছি।

কাতারের আমির তার সঙ্গে উচ্চপদস্থ প্রতিনিধি দল নিয়ে এসেছেন। এতে আছেন কয়েকজন মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক নেতা।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাল প্রথমে রাষ্ট্রপতি ভবনে ধ্রুপদি মুর্মুর সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির। এরপর হায়দ্ররাবাদ হাউজে মোদির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেখ তামিম বিন হামাদ আল-থানির এটি দ্বিতীয় ভারত সফর। এরআগে ২০১৫ সালে তিনি নয়াদিল্লিতে এসেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট