1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

নববর্ষের আরামদায়ক সাজ

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

 

বাংলা নববর্ষে মেতে উঠেছে পুরো দেশ। বাঙালির প্রাণের উৎসবে যোগ দিতে সকাল থেকেই বেড়িয়ে পড়েছেন অনেকে। দুপুরের কাঠফাটা রোদ ও ভ্যাপসা গরমও উপেক্ষা করে ঘুরে বেড়াবেন অনেকে। তাই ঠিক কীভাবে নিজেকে সাজালে গরমেও আরাম আর স্বাচ্ছন্দ্যে দিনটি উপভোগ করতে পারবেন তা অনেকেই ঠিকমতো বুঝে উঠতে পারেন না।

যদি গরমের এ সময় নির্বিঘ্নে বাংলা নববর্ষের প্রথম দিন উদযাপন করতে চান তবে বৈশাখের সাজে আনতে পারেন নতুনত্ব।
মেকাপ-

১. গরমে বৈশাখের সাজের ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো একটি সুন্দর বেইস মেকআপ তৈরি। কারণ একটি সুন্দর বেইস মেকআপের ওপরই পুরো সাজসজ্জা নির্ভর করে।

২. সুন্দর ন্যাচারাল একটি বেইস মেকআপের জন্য প্রথমে পরিষ্কার মুখে এক টুকরো বরফ ঘষে নিন। এতে গরমে মেকআপে আপনি অনেকটাই আরাম পাবেন।

৩. একটি ময়েশ্চারাইজার ক্রিম দিয়ে আপনার ত্বককে বেইস মেকআপের জন্য রেডি করুন। আপনার ত্বকের কালো দাগগুলো ঢেকে দিতে সেসব জায়গায় একটি ভালো ব্র্যান্ডের ওয়াটার প্রুফ কনজিলার লাগিয়ে নিন।

৪. একটি ভেজা বিউটি পাফ দিয়ে কনজিলারটি সেট করে নিন। এতে মুখে ঘামের পরিমাণ আপনার অনকটাই কমে যাবে। এরপর তিন কালারের ফাউন্ডেশন পরিমাণমতো নিয়ে একটি স্কিন শেড তৈরি করে মুখে সেট করুন। তবে খেয়াল রাখবেন এই স্কিন শেড যেন আমাদের ত্বকের সঙ্গে মিল থাকে।

৫. একটি পাতলা টিস্যু নিন। সেখান থেকে টিস্যুর আরও কিছু অংশ বের করুন। এবার সবচেয়ে পাতলা টিস্যু দিয়ে দিন মুখের ওপর। এক্ষেত্রে কোনোভাবেই টিস্যু মুখের ওপর ঘষা যাবে না। মুখের অতিরিক্ত মেকআপগুলো তুলে নিতে আপনি এ পর্যায়ে টিস্যু মুখের ওপর হালকা ড্যাপ ড্যাপ করে বা চেপে চেপে দিন।

৬. এই কাজ শেষ হয়ে গেলে আবার নতুন পাতলা টিস্যু মুখের ওপর চেপে ধরুন। টিস্যুর ওপর দিয়েই এপ্লাই করুন ফেস পাউডার। এ কাজটি করার জন্য ফ্লপি টাইপের মেকআপ ব্রাশের পরিবর্তে একটু শক্ত ধরনের ঘন মেকআপ ব্রাশ ব্যবহার করুন।

৭. সুন্দর একটি লুকের জন্য পোশাকের সঙ্গে মিলিয়ে অথবা পিচ শেডের আইশ্যাডো লাগাতে পারেন। গাঢ় কালো কাজলে একে নিতে পারেন চোখের ওপর ও নিচে আইলাইনার। লাল, গোলাপি, মেরুন, ওয়াইন, যে কোনো শেডের ম্যাট লিপস্টিককে এ সময় প্রাধান্য দেয়াটা বুদ্ধিমানের কাজ হবে।

পোশাক-

ছোট কিংবা মাঝারি আকারের কানের দুলের সঙ্গে বৈশাখের লাল সাদা শেডের যেকোনো ডিজাইনের শাড়িতে আজ নিজেকে সাজাতে পারেন। সাজে বাঙালিয়ানা আনতে মেকআপের পর কপালে পরতে পারেন যেকোনো রংয়ের টিপ।

চুলের সাজ-

গরম থেকে মুক্তি পেতে চুল খোলা না রেখে উঁচু করে খোপা করে নিন। খোঁপায় লাগিয়ে নিতে পারেন বেলি কিংবা রজনীগন্ধা ফুলের মালা। এতে আপনার বৈশাখের সাজে আসবে শতভাগ বাঙালিয়ানা। একইসাথে দেখতে লাগবে স্মার্ট ও আলাদা আভিজাত্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট