1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল, গ্রেপ্তার ১৮

আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

 

ইসরাইলের দখলকৃত পশ্চিম জেরুজালেমের পাহাড়গুলো ভায়াবহ দাবানলে দ্বিতীয়দিনের মতো জ্বলছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ১০০টিরও বেশি দল; সহায়তায় ইউরোপের বিভিন্ন দেশ থেকেও অগ্নিনির্বাপক বিমান পাঠানো হচ্ছে ইসরাইলে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জেরুজালেম এলাকায় আগুন নেভাতে সাহায্য করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ অগ্নিনির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। ইসরাইল এখনও সেই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি বলে জানা গেছে।

এরই মধ্যে এ দাবানলকে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় দাবানল বলে দাবি করছে কর্তৃপক্ষ। এদিকে জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে আগুন দেয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতোমধ্যে।

ইসরাইলি সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে, যেকোনো মুহূর্তে পরিস্থিতি খারাপ হতে পারে। গতকাল দাবানলের কারণে যেসব সড়ক বন্ধ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব বসতির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদেরও আবার সেখানে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

ইসরাইলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এক বিবৃতিতে বলেছে, এ দাবানল ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড়। এখন পর্যন্ত আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি। আগুনের পরিস্থিতি যদিও এখন কিছুটা উন্নতি হয়েছে, তবে তা যে কোনো সময় পরিস্থিতি ঘুরে যেতে পারে।

আগুনে দখলদকৃত জেরুজালেমের পাঁচ হাজার একর জায়গা পুড়েছে। যারমধ্যে ৩ হাজার ২০০ একর বনাঞ্চল। এর মধ্যে মোদি’ইনের কানাডা পার্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বুধবার সকালে জেরুজালেমের বিভিন্ন পাহাড়ে আগুনের সূত্রপাত হয়। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার (১ মে) জানিয়েছেন, জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে আগুন দেওয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট