1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা  ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন।

তিনি বলেন, “সরকারের পদক্ষেপ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

ইশরাক বলেন, “জনস্বার্থ ও চলমান পরিস্থিতি বিবেচনায় আমরা ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করছি। তবে এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

তিনি বলেন, “আমাদের এই সিদ্ধান্ত দুর্বলতা নয় বরং কৌশলগত। জনগণের কষ্ট লাঘব এবং পরবর্তী কর্মপরিকল্পনার জন্য এই বিরতি নেওয়া হয়েছে।”

জনভোগান্তির জন্য ক্ষমা চাইলেন ইশরাক
আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য ক্ষমা চেয়ে ইশরাক বলেন, “আমাদের এসব কর্মসূচির কারণে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে জনগণ একদিন বুঝবে, আমরা কেন এ আন্দোলন করেছিলাম। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।”

তিনি আরো বলেন, “আজ আমাদের যে বিজয়, তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর।”

এর আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৮ দিন আন্দোলন করেন তার সমর্থকরা। এর মধ্যেই মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট