1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ড. ইউনূসের উদ্দেশে ফারুক আপনি ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন, আপনার পদত্যাগ চাই না

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, ড. ইউনূস, আপনি এই দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন, আমরা আপনার পদত্যাগ চাই না।

শুক্রবার (২৩ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ আহ্বান জানান তিনি।

ড. ইউনূসকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনি ব্যক্তিগত ইউনূস নন, আপনি জনগণের। আপনি বলেছেন পদত্যাগ করতে চাই, এসব দেখে আমার মন খারাপ হয়েছে।’

জয়নুল আবদীন ফারুক বলেন, ‘আপনাকে কেন বসিয়েছিলাম। ৯ মাস আপনি কী করলেন? আপনার না পারার কারণ জানতে চাই? আমরা চাই না আপনার পদত্যাগ। একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। কাদের কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হলো না?’

তিনি আরও বলেন, ‘এই অস্থিরতার মূল হোতা কারা? কারা নির্বাচন পেছাতে চাচ্ছে। আপনি (প্রধান উপদেষ্টা) বলেছেন জুলাইতে নির্বাচন হবে। রোডম্যাপটা দিলেই তো সবাই আপনার সঙ্গে বসতে পারত। তাহলে কেন রোডম্যাপ এখনো দিলেন না? যে সংস্কার নির্বাচনকে বিলম্বিত করে এবং আপনাকে অস্থির করে তোলে-এমন সংস্কার করবেন না।’

ফারুক বলেন, ‘গত পরশু দেখলাম দেড়শ লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগের জন্য প্রতিবাদ সমাবেশ করেছে। সাম্য হত্যার প্রতিবাদ করে যাচ্ছে ছাত্রদল। সবাই ইউনূস সরকারের কাছে দাবি পেশ করছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল আমি সব থেকে মনে কষ্ট পেয়েছি, যে দেশে থাকবে গণতন্ত্র, যে দেশে থাকবে সুষ্ঠু নির্বাচন, সেই দেশে এমন কিছু রাজনৈতিক দল ছিল যারা জনগণের সব আশা নষ্ট করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পারিবারিক সম্পদে পরিণত করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নিয়ে তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট