1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির কাগজ তুলে দিলেন গণপূর্ত উপদেষ্টা

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

রাজধানীর ১৯৬ নম্বর গুলশান এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দকৃত নিজস্ব বাড়িটির নামজারির কাগজ তাঁর নিকট পৌঁছে দিয়েছে সরকার। 

বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, উপদেষ্টা আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে ম‍্যাডামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। উপদেষ্টা কিছু কাগজ উনার হাতে দিয়েছেন। তারা আধা ঘণ্টার মতো ছিলেন।

১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেয় তৎকালীন সরকার ।
বাড়িটি খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে থাকেন তার একেবারে পাশেই তার নিজের নামে বরাদ্দকৃত বাড়িটি ১৯৬ নম্বর গুলশান এভিনিউতে। তিন বেড, বিশাল ড্রয়িং, লিভিং রুম ও সুইমিং পুলসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে ওই বাড়িতে।

এছাড়া ঢাকা সেনানিবাসের ভেতর মইনুল রোডে আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে শেখ হাসিনা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বেগম জিয়াকে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ী থেকে উৎখাত করে।তার দীর্ঘদিনের সংসারের সব মালামাল ফেলে রেখে এক কাপড়ে তাঁকে সেখান থেকে বের করে দেয়া হয়।

সরকারের সূত্র জানায়, গুলশানের বাড়িটি খালেদা জিয়ার নিয়ন্ত্রণে থাকলেও তাঁর নামে নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট