1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

 

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজনই নারী।

এছাড়া, নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন শুক্রবার (১৩ জুন) সন্ধায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় (১২ জুন সকাল ৮টা থেকে ১৩ জুন সকাল ৮টা) ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং অন্যজন ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে। একজন ঢাকা মহানগরের এবং অন্যজন চট্টগ্রামের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ। করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট