1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

হঠাৎ পড়ে গেলেন জামায়াত আমির, পরে মঞ্চে বসেই দিলেন বক্তব্য

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একবার না, পরপর দুবার পড়ে যান তিনি। এরপর মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন তিনি।

শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তৃতাকালে তিনি দুইবার মঞ্চে পড়ে যান। পরে বসে বসে দীর্ঘ বক্তব্য দেন। এরপর নারায়ে তাক্ববীর স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

প্রথমবার পড়ে যাওয়ার পরে কেন্দ্রীয় নেতারা তাকে সেবা করার জন্য উঠে আসেন। এক পর্যায়ে তিনি উঠে কথা বলতে বলতে আবারও ঢলে পড়তে থাকেন। এসময় নেতৃবৃন্দ তাকে ধরে ধীরে ধীরে বসিয়ে দেন। পরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আলহামদুলিল্লাহ বলে আবারও বক্তব্য প্রদান করেন।

বসে বসেই আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।

শেষ দিকে তিনি লাখো জনতার উদ্দেশে বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা আপনারা কেউ বিচলিত হবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট