1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

 

ঘোষণা এলো ভোররাতে

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। সোমবার দুপুর একটার পর ঘটে যাওয়া মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে আজ মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি ঘোষণা করা হয়েছে এক দিনের রাষ্ট্রীয় শোক।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, “আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও একই বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ রাত সাড়ে তিনটার দিকে ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এই দুর্ঘটনার পর সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, গত ১০ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এরপর গত ১৭ জুলাই কারফিউয়ের কারণে গোপালগঞ্জ জেলার ঢাকা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতাধীন সব পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট