1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ৩৯ বাংলাদেশি ঢাকায়

আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

 

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ফেরত পাঠানো আরও ৩৯ জন বাংলাদেশি শনিবার (২ আগস্ট) সকালে দেশে ফিরেছেন। সকাল সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইট। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই বাংলাদেশিদের ফেরত পাঠানোর সময় মানবিক আচরণ করা হয়েছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ পূর্বে জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে, তবে দেশে ফিরেছেন ৩৯ জন। এর আগে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে আরও ১১৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে শুরু করে এখন পর্যন্ত অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার রয়েছে। এ প্রক্রিয়ায় নিয়মিতভাবে বাংলাদেশিরাও ফেরত আসছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট