1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

দেশের ২০ জেলায় বন্যার শঙ্কা

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

দেশের ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ থেকে ১০টি জেলা এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা বন্যার পানিতে তলিয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেন।

পোস্টে বলা হয়, পদ্মা নদী এবং এর শাখা নদীগুলোর তীরবর্তী জেলাগুলোতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্যার প্রকোপ বাড়তে পারে। ২০২৫ সালের বর্ষা মৌসুমে, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে, যা এ অঞ্চলে বন্যার ঝুঁকি আরও বাড়িয়েছে। বর্তমানে খুলনা বিভাগের নদ-নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে, যা আরও বন্যা সৃষ্টি করতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ বলেন, “আগামী রবিবার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহসহ আরও ১৫ থেকে ২০টি জেলার অধিকাংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত হতে পারে।

তিনি আরও জানান, পদ্মা নদীর শাখাগুলো থেকে প্রবাহিত পানি রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলায় প্রবাহিত হতে শুরু করেছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অঞ্চলের বন্যার পরিস্থিতি আরও ঘনীভূত করবে।

এছাড়া, রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হতে শুরু করেছে, যার ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধা জেলার বেশ কিছু এলাকা বন্যায় তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট