1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকার কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে এপ্রিলের দাবদাহে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়ানোর শঙ্কা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী সিলেটে জ্বালানি তেল সংক্রান্ত বৈঠকের পর পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার: জ্বালানি যুগ্মসচিব প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ অবৈধ তেলের কারবার ঠেকাতে জেলায় জেলায় ‘ভিজিলেন্স টিম’ সিলেটে জ্বালানি তেলের দাম বাড়তে পারে গুঞ্জন ছড়িয়ে পড়লে পেট্রোল পাম্পগুলোতে ভিড়

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা 

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

শ্রমিকদের বকেয়া বেতন আগামী ৭ কর্মদিবসের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর সিরডাপে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ২৩তম সভায় তিনি এ নির্দেশনা দেন।

একইসঙ্গে শ্রমিকদের ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন।

সভায় শ্রমিকদের বেতন ও বোনাস নিয়ে নির্দেশনা দিয়ে শ্রমমন্ত্রী বলেন, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে, যেন জনভোগান্তি সৃষ্টি না হয়। শ্রমিকদের কোনো কারণ ছাড়া লে-অফ বা ছাঁটাই করা যাবে না বলেও জানান তিনি।

শ্রমিকদের ছুটির বিষয়ে মন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, দেশ ও বিশ্বের বর্তমান পরিস্থিতি মাথায় রেখে কোনোভাবেই যেন শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয়, তাই বেতন-ভাতা সঠিক সময়ে পরিশোধ করতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট