1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন অভিযুক্ত মঈন: র‍্যাব ডিজি দাম বাড়ছে না ভোজ্যতেলের বাণিজ্যমন্ত্রী

খামেনির মৃত্যুর ৫ দিনের মাথায় শোক জানাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ৫ দিনের মাথায় শোক জানাল ভারত। আজ বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ ছাড়া বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইরানের দূতাবাসেও গিয়েছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 

বৃহস্পতিবার বিকেলে জয়শঙ্কর ফোনে আরাঘচির সঙ্গে কথা বলেছেন।

সমাজমাধ্যমেও সে কথা জানিয়েছেন তিনি। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা খোলসা করেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবারই নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। খামেনির মৃত্যুতে ভারত সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন মিশ্রি।

সেখানে রাখা শোকপত্রেও স্বাক্ষর করেছেন তিনি।

তবে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা করে এখনো কোনো বার্তা দেয়নি ভারত সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছু দিন আগে ইসরায়েলে গিয়েছিলেন। তার সফর শেষের পরেই ইরানে হামলা হয়।

ফলে বিরোধীরা ভারতের অবস্থান নিয়ে নানা প্রশ্ন তুলছিল। অবশেষে পাঁচ দিন পর ভারত যোগাযোগ করল ইরানের সঙ্গে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মভূমি মাশহাদে দাফন করা হবে। দীর্ঘ ৩৬ বছর ইরানের শাসনক্ষমতায় থাকা ৮৬ বছর বয়সী এই নেতাকে মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে সমাহিত করা হবে। এখানেই তার পিতার কবর রয়েছে।

ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে স্থানটি শিয়া মুসলিমদের অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে পরিচিত।

মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিয়া মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। খামেনির জন্মও এই শহরেই। ফলে তাকে জন্মভূমিতে সমাহিত করার সিদ্ধান্তকে প্রতীকী ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট