1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধু-অংশীদার, প্রভু নয়’- পররাষ্ট্রনীতিতে নতুন অবস্থান ব্যাখ্যা পররাষ্ট্রমন্ত্রীর সিলেট: কাজিরবাজার ব্রিজের সম্মুকে রাস্তার বেহাল দশা চরম দুর্ভোগে জনজীবন সিলেটে এবার বড় ধরনের চীনা বিনিয়োগ: পরিদর্শনে যাচ্ছেন সরকারের দুই মন্ত্রী তীব্র গরমে পুড়ছে দেশ: ৪ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার, জনজীবন বিপর্যস্ত নির্ধারিত সময়ের আগেই পরিষ্কার হলো নগরী: পরিচ্ছন্নতা কার্যক্রম সরজমিনে তদারকি করলেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটে আরও ১ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৫৮ ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড় সিলেট বিভাগে হাম-রুবেলার প্রকোপ: লাবিবা নামের শিশুর মৃত্যু, সিলেটে জমে উঠেছে কোরবানির পশুর হাট: মাঝারি গরুর চাহিদা তুঙ্গে, এক মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

অস্থিরতা নিয়ন্ত্রণে জরুরি মজুদ থেকে তেল ছাড়ার কথা ভাবছে জি৭

আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে অস্থির হয়ে পড়া বিশ্বের জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে জরুরি মজুদ থেকে তেল ছাড়ার কথা ভাবছে বিশ্বের প্রধান উন্নত অর্থনীতির দেশের ফোরাম জি৭।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জি৭ এর অর্থমন্ত্রীরা বিশ্বব্যাপী তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জরুরি স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকে তেল ছাড়ার বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন, যাতে মূল্য মূল্য নিয়ন্ত্রণে রাখা যায়। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রসহ তিনটি জি৭ দেশ এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।

ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে সোমবার এ বিষয়ে আলোচনা করবেন জি৭-ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা।

সূত্রের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, অর্থমন্ত্রীরা এবং আইইএ-এর নির্বাহী পরিচালক ফাতিহ একটি বিরল ফোনালাপে এ বিষয়ে আলোচনা করবেন।

আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম সম্প্রতি প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানি ও পরিবহন খরচের ওপর চাপ তৈরি করছে।

সূত্রের মতে, জরুরি মজুত থেকে তেল ছাড়ের পরিমাণ ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ব্যারেল পর্যন্ত হতে পারে, যা আইইএ’র মোট মজুতের প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ। সংস্থাটির তত্ত্বাবধানে জরুরি মজুত হিসেবে ১ দশমিক ২ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল সংরক্ষিত থাকে।

বিশ্লেষকরা বলছেন, জরুরি মজুদ থেকে তেল ছাড়া হলে সাময়িকভাবে বাজারে সরবরাহ বাড়াবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে। তবে এটি একটি অস্থায়ী সমাধান এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক কূটনৈতিক সমাধান অপরিহার্য। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, রয়টার্স, ওয়েল প্রাইস, আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট