1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালক এর বৈঠক বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী পুলিশের জন্য ১৮২ কোটি টাকায় গাড়ি কেনার সিদ্ধান্ত বন্ধু-অংশীদার, প্রভু নয়’- পররাষ্ট্রনীতিতে নতুন অবস্থান ব্যাখ্যা পররাষ্ট্রমন্ত্রীর সিলেট: কাজিরবাজার ব্রিজের সম্মুকে রাস্তার বেহাল দশা চরম দুর্ভোগে জনজীবন সিলেটে এবার বড় ধরনের চীনা বিনিয়োগ: পরিদর্শনে যাচ্ছেন সরকারের দুই মন্ত্রী তীব্র গরমে পুড়ছে দেশ: ৪ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার, জনজীবন বিপর্যস্ত নির্ধারিত সময়ের আগেই পরিষ্কার হলো নগরী: পরিচ্ছন্নতা কার্যক্রম সরজমিনে তদারকি করলেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটে আরও ১ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৫৮ ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ।
শুক্রবার (১৩ মার্চ) বগুড়ায় স্থানীয় একটি কনভেনশন সেন্টারে রাজশাহী বিভাগের সাতটি জেলার সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র জনগণের কল্যাণে কতটা কাজ করবে তা নিশ্চিত করে গণমাধ্যম। তাই গণমাধ্যমের স্বাধীনতা কোনও করুণার বিষয় নয়, বরং তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক সভ্যতায় গণমাধ্যম অনিবার্য অনুষঙ্গ। গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা করা যায় না। তিনি রাষ্ট্র ও সমাজে জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, যে সমাজে জবাবদিহি থাকে না সেখানে শেখ হাসিনার মতো পতিত, ঘৃণিত ও লাঞ্ছিত রাষ্ট্রনায়ক তৈরি হয়। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করার মাধ্যমে আমরা জবাবদিহির সংস্কৃতি তৈরি করতে চাই।

জহির উদ্দিন স্বপন সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, কৃষিঋণ মওকুফসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট