1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ড. ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মোদি

নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নতুন বছর ২০২৫ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত একটি কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে নরেন্দ্র মোদির সই আছে এবং নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত বার্তা লেখা আছে।
তিনি উল্লেখ করেছেন, এই শুভেচ্ছা বার্তার চিঠি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আসার কারণে এটি পৌঁছাতে সময় লেগেছে।

এর আগে গত ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান নরেন্দ্র মোদি।

তখন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, ‘নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করছি আমরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট