1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র–রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

 

ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। তিন বছর আগে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলা চালানোর পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হচ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রিয়াদের দিরিয়াহ প্যালেসে সৌদি আরবের মধ্যস্থতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বৈঠক শুরু হয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। স্বাভাবিকভাবে এই বৈঠকেও রাখা হয়নি ইউক্রেনের কোনো প্রতিনিধিকে। তবে তারা ইউক্রেন ইস্যু ছাড়া আর কী নিয়ে আলোচনা করবেন, তা জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, আজকের বৈঠক সমঝোতা আলোচনা শুরু করার জন্য নয়। বরং ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া ‘আন্তরিক’ কি না সেটা বোঝার জন্য এই আলোচনায় বসা। আর রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ওপর অগ্রাধিকার দিচ্ছে তারা।

বৈঠকে রাশিয়ার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ছাড়াও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকোভ রয়েছেন। অন্যদিকে, বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছাড়াও অংশ নিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ।

আলোচনার টেবিলে আয়োজক দেশ সৌদি আরবের পক্ষে উপস্থিত আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল–সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল–আইবান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট