1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ফ্যামিলি কার্ড চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম,এমপি।

প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেন,’নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির মধ্যে প্রান্তিক জনগণ ও নিম্নবিত্তের উপকারে ফ্যামিলি কার্ড অন্যতম। সরকারের মাত্র ২১ দিনের মধ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড সুবিধা চালু করেছেন। প্রাথমিকভাবে ১৪ উপজেলার মধ্যে আমার নিজ উপজেলা ভৈরবের এক হাজার ১০টা পরিবারকে এই কর্মসূচিতে নিয়েছে এবং ইতোমধ্যে কার্ডের টাকাও পেয়ে গেছে,এরজন্য প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

মঙ্গলবার (১০ মার্চ) কিশোরগঞ্জের ভৈরবের উপজেলার শিমুলকান্দিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মতবিনিময়কালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম,এমপি

প্রতিমন্ত্রী শরীফুল আলম আরও বলেন, ‘ভৈরবের যেসব পরিবার যোগ্য হিসেবে বিবেচিত হবে, পর্যায়ক্রমে তাদের সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো সরাসরি আর্থিক সহায়তা পাবে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা,পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন,ভৈরব উপজেলা কর্মকর্তা,স্থানীয় বিএনপি’র প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় মাসিক ২ হাজার ৫০০ টাকা করে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। প্রথম পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট