1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

আগে জাতীয় নির্বাচনের কথা ভাবছি

ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে এক বছর সময় লাগবে। তাহলে ডিসেম্বরে সংসদ নির্বাচন করার আমাদের যে ঘোষণা, সে টাইমলাইনের মধ্যে করা সম্ভব হবে না। তাই আমরা আগে জাতীয় নির্বাচনের কথা ভাবছি।

বুধবার বিকালে মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে এ সভার আয়োজন করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ অনেকে।

ইসি মো. আনোয়ার ইসলাম বলেন, আগামী ডিসেম্বরকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করছি আমরা, আমরা প্রস্তুত আছি। আশা করছি, ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো।

গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণ তুলে ধরতে গিয়ে বলেন, প্রধান উপদেষ্টা বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে, আর আরেকটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব।

মো. আনোয়ার ইসলাম বলেন, এখানে দুটি সময়সীমা ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখেই আমরা যাতে তফসিল ঘোষণা করতে পারি, সে প্রস্তুতি নিচ্ছি। আমরা বিশ্বাস করি, ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব হবে।

তিনি বলেন, সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন। সেটিরও কাজ চলছে বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট