1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হওয়ার সম্ভাবনা

ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

 

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এপ্রিলের প্রথম সপ্তাহে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমসটেক সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক হতে পারে। দুই নেতা ষষ্ঠ বিমসটেক সম্মেলনে যোগদানের লক্ষ্যে ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ড সফর করবেন।

জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন যুগান্তরকে বলেন, ‘আমরা ভারতের কাছে দুই নেতার বৈঠক করার জন্য অ্যাপ্রোচ করেছি’। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

মোদির সঙ্গে বৈঠক হলে এক সপ্তাহের ব্যবধানে চীন ও ভারত উভয় দেশের সরকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আঞ্চলিক প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ।

নিউইয়র্কে গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনেও মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক করার জন্যে কূটনৈতিক তৎপরতা চালানো হয়েছিল। তখন দুই নেতার সফরের সময় ও কর্মসূচি আলাদা হওয়ার কারণে বৈঠক হয়নি। তবে ওমানে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো ওয়ার্কিং রিলেশন বজায় রাখার ব্যাপারে উভয়পক্ষ একমত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট