1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

‘এতদিনেও সন্দ্বীপে কার্যকর যাতায়াত ব্যবস্থা না থাকা লজ্জার’

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্দ্বীপ-চট্টগ্রাম ফেরি চালুর ফলে এখন সবাই নিরাপদে যাতায়াত করতে পারবে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। স্বাধীনতার ৫০ বছর পরেও সন্দ্বীপে কার্যকর যাতায়াত ব্যবস্থা না থাকা লজ্জাজনক। তবে আজ সেই অপেক্ষার অবসান হলো।

সোমবার (২৪ মার্চ) সকালে ফেরি চালু উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সন্দ্বীপের মানুষের জীবনযাত্রা কঠিন, যাতায়াত ব্যবস্থা না থাকায় অনেক সমস্যায় পড়তে হতো। এখন শুধু নিজেরাই নয়, বন্ধুবান্ধব ও বিদেশফেরতদেরও সন্দ্বীপ ভ্রমণে নিতে পারব। সন্দ্বীপের মানুষ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন, তাই উন্নয়নে তাদের আরও সম্পৃক্ত করা জরুরি।

সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কুমিরা-গুপ্তছড়া ঘাট উন্মুক্তকরণ, ঢাকা-কুমিরা বাস চালু, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ ও নিয়মিত ড্রেজিংয়ের পরিকল্পনার কথাও জানান তিনি।

এই মাইলফলক অর্জনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ৫০ বছরেও যা হয়নি, তা অল্প সময়েই বাস্তবায়িত হয়েছে। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। সন্দ্বীপ এই উন্নয়নের ধারায় নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট