1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

প্রধান উপদেষ্টার চীন সফর হবে গুরুত্বপূর্ণ মাইলফলক: চীনা রাষ্ট্রদূত

ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে।

গতকাল রোববার (২৩শে মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “প্রধান উপদেষ্টার সফরের বিষয়ে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। সফরটি একটি মাইলফলক হবে, এবং এতে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।” চীনা রাষ্ট্রদূত আরও বলেন, “বাংলাদেশ-চায়নার সম্পর্কের লাভ-অলাভ নিয়ে আমাদের লক্ষ্য স্পষ্ট।”

স্থানীয় কূটনীতিকরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ২৬ থেকে ২৯ মার্চ চীন সফর করবেন। তিনি ২৬ মার্চ দুপুরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন।

সম্মেলনের উদ্বোধনী সেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি, তিনি চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন।

২৮ মার্চ বেইজিংয়ে ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। একই দিনে, তিনি হুয়াই কোম্পানির উচ্চ প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন।

২৯ মার্চ পিকিং ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর, ড. ইউনূস ঢাকায় ফেরার জন্য চীনের একটি বিমানে রওনা হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট