1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

 

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) ভোরে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট