1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

আ.লীগ নেতা মাহফুজ কে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তোলা হলে আদালতের বিজ্ঞ বিচারক শরিফুল হক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

তবে এ সময় মাহফুজুর রহমানের আইনজীবি জামিন আবেদন দাখিল করলে আদালত আগামী রোববার (৪ মে) শুনানির তারিখ ধার্য্য করেছেন।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে সিলেট মহানগরের শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ।

চব্বিশের ৫ আগস্ট পরবর্তী দায়েরকৃত একাধিক মামলার আসামি মাহজফুজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট