1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, দুই দেশকে শান্ত থাকার আহ্বান

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে দুই দেশকে শান্ত ও সংযত থাকা এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।আজ বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানে উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’

আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ আশা করছে যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে, যা এই অঞ্চলের জনগণের কল্যাণ বয়ে আনবে,’ বলা হয় বিবৃতিতে।আজ ভোরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে এটিই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হামলা ও গোলাগুলিতে তাদের ২৬ নাগরিক নিহত হয়েছে। আর ভারতের হিসাব অনুযায়ী, ১২ জন নিহত হয়েছেন। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে ফোন করেন।

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, ‘পাকিস্তানকে আমি জানিয়েছি, বাংলাদেশ শান্তি চায় এবং এ অঞ্চলে কোনো ধরনের সংঘাত চায় না। ‘তিনি জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরেন।

পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছেন, আমি তাকে বলেছি আমরা শান্তি চাই। এখানে কোনো সংঘাত দেখতে চাই না,’ বলেন তৌহিদ।

ভারতকে একই বার্তা দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যদি ভারত আমার কাছে কিছু জানতে চায়, আমি নয়াদিল্লিকে একেবারে একই কথা বলব। আগে থেকে কিছু বলার প্রয়োজন নেই। ‘পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাদের নেওয়া কিছু পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি কোনো সমর্থন বা নির্দিষ্ট প্রতিক্রিয়া চাননি। আমাদের প্রত্যাশা, যেকোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে হওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট