1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন অভিযুক্ত মঈন: র‍্যাব ডিজি দাম বাড়ছে না ভোজ্যতেলের বাণিজ্যমন্ত্রী সিলেটে নতুন গ্যাস সংযোগ ও লোড বৃদ্ধি বন্ধ: জালালাবাদ গ্যাসের সতর্কবার্তা ভারতের সঙ্গে বাংলাদেশের ‘লং ডিপ্লোম্যাটিক জার্নি’ কী? হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য সিলেটে প্রথমবার ‘ছিলোটি লোক উৎসব’: শিকড়ের টানে প্রাণের মেলা

জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন: তাসনিম জারা

সোনালী নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

জুলাই বিপ্লবের পর গত রাতটি সবচেয়ে কঠিন রাত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও জনপ্রিয় স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ডা. তাসনিম জারা।

শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ডা. তাসনিম জারা।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া দলগুলোর মধ্যে বিভাজন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর সাহায্য না পাওয়া, নির্বাচনের জন্য চাপ বাড়া, ঢাকায় ক্রমাগত আন্দোলন ও অবরোধে হতাশায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন; এমন সংবাদ প্রকাশ হয় বৃহস্পতিবার বিকেলে। পারে সেই রাতটি কীভাবে কেটেছে তা জানিয়ে সামাজিক যোগাযোগামাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তাসনিম জারা। এই অবস্থায় দলাদলির ঊর্ধ্বে উঠে বিভাজন ভুলে ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।

তাসনিম জারা তার পোস্টে লিখেছেন, ‘জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন রাত। আমি এমন একটি ভাবনা শেয়ার করতে চাই যা আমাকে জাগিয়ে রেখেছে।’

তাসনিম জারা লেখেন, ‘এটা দোষারোপের মুহূর্ত নয়। এটা ভাবার মুহূর্ত। রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বিতা এবং অবিশ্বাস সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলছে। আমরা স্বল্পমেয়াদী হিসাব-নিকাশের জন্য স্বাধীনতার জন্য রক্ত দেওয়া জাতির আশাকে বিপন্ন করতে দিতে পারি না।’

তিনি আরও লিখেছেন, ‘ইতিহাস আমাদের শেখায় যে, যারা পরিবর্তনে ভয় পায় তারা নতুন নামে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ভাঙন এবং মেরুকরণের ওপর নির্ভর করে।’

এনসিপির এই নেতা আরও লিখেছেন, ‘আমাদের এখানে তা ঘটতে দেওয়া উচিত নয়। আমাদের অবশ্যই দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। বিপ্লব জনগণই পরিচালনা করেছেন। আর তাদের কাছেই আমরা আমাদের সংযম, আমাদের সংলাপ এবং আমাদের ঐক্যের জন্য ঋণী।’

পোস্টের শেষাংশে বিভাজন ভুলে ঐক্যের আহ্বান জানিয়ে তাসনিম জারা লিখেছেন, ‘এই পরিস্থিতি ঐক্যের দিকে মোড় ঘুরিয়ে আনুক, আর বিভাজনের দিকে নয়।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট