1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা

সোনালী অর্থনৈতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

আগামী ২ জুন জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার  দুপুরে সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। পূর্ব রেকর্ড করা বাজেট ভাষণটি ওই দিন বিকাল ৪ টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হবে। জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সমস্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করার অনুরোধ করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, এবারের বাজেট হবে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বাজেট। সরকারের লক্ষ্য হলো ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা। যেখানে বাজেটের একটি বড় অংশ শুধু ঋণ ও সুদ পরিশোধেই খরচ হয়।

সরকার আগামী অর্থবছরে মোট ব্যয় জিডিপির ১২ দশমিক ৭ শতাংশে সীমাবদ্ধ রাখতে চায়। যা চলতি অর্থবছরের মূল বাজেটে ছিল ১৪ দশমিক ২ শতাংশ। বাজেটের আকার তুলনামূলকভাবে ছোট হলেও, এটি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিকে সামনে রেখে তৈরি করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট