1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

দেশে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

চার দিনের সফল জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। রাত ১২টা ১৫ মিনিটে তাঁর ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

জাপান সফরে প্রধান উপদেষ্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখেন। এই সফরে জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং মানবসম্পদ উন্নয়নে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জাপানে বাংলাদেশের কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, মঙ্গলবার (২৭ মে) চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুদেশের মধ্যে ৬ টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়াও বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেয় জাপান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট