1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

মঙ্গলবার (৩ জুন) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন গোয়েন লুইস।

আবাসিক সমন্বয়কারী অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় সহযোগিতার প্রশংসা করেন এবং উভয় নেতা বাংলাদেশের উন্নয়নের অগ্রগতির বিষয়ে বিস্তর আলোচনা করেন।

তারা সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে জোরদার করার জন্য জাতিসংঘ যে ব্যাপক সহায়তা দিতে পারে তা খতিয়ে দেখেন।

আবাসিক সমন্বয়কারী স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণের জন্য নির্বিঘ্নে উত্তরণ নিশ্চিত করার জন্য নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোও তুলে ধরেন।

বৈঠকে আবাসিক সমন্বয়কারী ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট এবং চলমান অর্থায়ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তারা তহবিলের উল্লেখযোগ্য হ্রাসে গভীর উদ্বেগ প্রকাশ করেন, যা ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় কর্মসূচিকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

প্রধান উপদেষ্টা তহবিল কর্তন প্রশমন এবং ঝুঁকিতে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সংহতি ও সমর্থন বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে তার অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথে জাতিসংঘের সমর্থনের প্রতিশ্রুতির ওপর জোর দেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট