1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই -গাজীপুরে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘তারেক রহমান ইচ্ছা করলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তার দেশে আসতে কোনো বাধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক। যখন মনে করবেন, তখনই দেশে ফিরবেন’।

স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল গাজীপুর মহানগরের সালনা এলাকায় হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। গতকাল বেলা ১১টার দিকে সালনা হাইওয়ে থানায় পৌঁছে প্রথমেই স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের মধ্যে মাস্ক বিতরণ করেন। পরে তিনি থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা খ-িত রিপোর্ট করবেন না। আমরা যা বলি, সেটি পুরোপুরি তুলে ধরবেন। রিপোর্ট করার সময় খ-িতভাবে কিছু উপস্থাপন করবেন না। কারণ খ-িত রিপোর্ট পার্শ্ববর্তী কিছু দেশ তাদের স্বার্থে ব্যবহার করে এবং মিথ্যা প্রচার চালায়। এ জন্য অনুরোধ করছি- রিপোর্ট করলে তা পুরোটা করবেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা পলিথিন বর্জনের বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা নিজেরা পলিথিন ব্যবহার পরিহার করবেন এবং জনমত গড়ে তুলবেন, যাতে সবাই পলিথিন বর্জনে উৎসাহিত হয়।’
ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি। পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে গণমাধ্যমে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আমাদের কোনো বাংলাদেশি নাগরিক যদি সেখানে থাকে, আমরা তাকে অবশ্যই গ্রহণ করবো। তবে তা প্রপার চ্যানেলের মাধ্যমে হতে হবে। কিন্তু ভারতীয়রা তা অনুসরণ না করে জঙ্গলে, রাস্তায়, বিভিন্ন স্থানে অনুপ্রবেশ ঘটাচ্ছে, যা অমানবিক এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ বিষয়ে আমরা ভারতীয় হাইকমিশনারকেও জানিয়েছি।’
করোনা সংক্রমণ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘এভাবে যাদের পুশইন করা হচ্ছে, তাদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের পরীক্ষা করা হচ্ছে।’
পরে উপদেষ্টা গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬৩ গাজীপুর ব্যাটালিয়নের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। তিনি সেখানে বিজিবির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং একটি গাছের চারা রোপণ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট