1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

স্কুল বন্ধ রাখার সুযোগ নেই : মাউশি

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

করোনা ভাইরাস সংক্রমনের বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সুযোগ নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

শুক্রবার কালের কণ্ঠকে তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে আমরা ইতিমধ্যে নির্দেশনা জারি করেছি। সে অনুযায়ী স্কুলগুলো প্রস্তুতি নিচ্ছে। অভিভাবকদেরও অনুরোধ করবো, তারা যেন তাদের সন্তানদের সে অনুযায়ী প্রস্তুত করেন।

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতেতে স্কুল বন্ধ রাখার সুযোগ নেই। আগামী রবিবার থেকেই স্কুল খুলছে। তবে করোনা সংক্রমন প্রতিরোধের ব্যবস্থাগুলো সবাইকে মানতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট