1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে তাজিয়া মিছিল

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

 

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল বের করেছে শিয়া মুসলমানরা। রবিবার (৬ জুলাই) নগরীর সদরঘাট ইমামবাড়া থেকে শোক মিছিলটি বের হয়।

মিছিলটি নগরীর নিউমার্কেট, জিপিও, কোতোয়ালী মোড়, আলকরণ ঘুরে ইমামবাড়ায় ফিরে আসে।

মিছিলে নেতৃত্ব দেন সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন। এতে চট্টগ্রামের শিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ অংশ নেন। তাদের পরনে ছিলো কালো পোশাক। শোক মিছিলে চট্টগ্রাম নগরের শিয়া সম্প্রদায়ের নারী, পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে শোকের প্রতীক হিসেবে কালো পতাকা, ব্যানার, পাঞ্জা, প্রদর্শন করা হয়। বুক চাপড়ে আহাজারি করে ইসলামি সংগীত ও কারবালা পুঁথি কন্ঠে তুলে কারবালা প্রান্তরে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে শোক প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট