1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটের নতুন ডিসি সারওয়ার আলমকে বিমানবন্দরে অভ্যর্থনা

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছে জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত হন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহসহ কয়েকজন কর্মকর্তা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সিলেটের নতুন ডিসি হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে সারওয়ার আলমের।

সারওয়ার আলম এর আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) ছিলেন। মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন তিনি।

সাদা পাথর লুটের ঘটনায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার স্থলে নতুন ডিসি হিসেবে নিয়োগ পান সারওয়ার আলম।

সিলেটে সাদাপাথর লুট ও চুরির ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটে জেলা প্রশাসক পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। আজ বুধবার সিলেট থেকে বিদায় নিয়েছেন মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট