1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই প্রধান উপদেষ্টা

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

 

জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচনই নয়, এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন যার মাধ্যমে আগামীর বাংলাদেশের পথরেখা নির্ধারিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ইউনূস বলেন, “নির্বাচনের আগে আমাদের অবশ্যই মৌলিক সংস্কার চূড়ান্ত করতে হবে। কারণ, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনটি ম্যান্ডেটের একটি হলো সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই জুলাই সনদের সুপারিশগুলো বাস্তবায়ন গুরুত্বপূর্ণ।”

দুই ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব ও রাজনৈতিক দলগুলোর সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের জন্য গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটির প্রক্রিয়াগত প্রস্তাবনাও উপস্থাপন করা হয়।

কমিশনের সদস্যরা জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেওয়া হবে। পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসবে কমিশন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট